আপিল নিষ্পত্তির সময়সীমার বিরুদ্ধে খালদা জিয়ার রিভিউ আবেদন

নিজস্ব প্রতিবেদক : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করতে আপিল বিভাগ যে আদেশ দিয়েছেন তার বিরুদ্ধে রিভিউ আবেদন করা হয়েছে।

আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ রিভিউ আবেদন করা হয়েছে বলে বুধবার সাংবাদিকদের জানিয়েছেন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান।

এর আগে গত ১৬ মে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে খালেদা জিয়া তার সাজার বিরুদ্ধে হাইকোর্টে যে আপিল দায়ের করেছিলেন তা ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের সাজা দেওয়ার পর গত ৮ ফেব্রুয়ারি থেকে নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারেই আছেন বিএনপি চেয়ারপারসন।