মো.মিজানুর রহমান নাদিম,বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার আউয়াল নগর গ্রামে অভিযান চালিয়ে সাইফুল (২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে, আমতলী থানা পুলিশ।
জানা গেল, সাইফুল আমতলী উপজেলার দক্ষিণ-পূর্ব আমতলী গ্রামের মোঃ মুজিবুর রহমানের ছেলে।
আমতলী থানার পুলিশ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এর নেতৃত্বে আমতলী উপজেলার আউয়াল নগর গ্রামে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সাইফুল কে মাদক সহ গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩২ পিস, ইয়াবা উদ্ধার করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, মাদক ব্যবসায়ী সাইফুল এর বিরুদ্ধে আমতলী থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে আজ বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।


