বিনোদন ডেস্ক : বলিউডের ‘মিস্টার পারফেক্টশনিস্ট’খ্যাত তারকা অভিনেতা আমির খান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা।
আমির খান অভিনীত অন্যতম জনপ্রিয় সিনেমা সারফারোস। প্রায় দুই দশক পর সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করতে চলেছেন নির্মাতারা। এতে আমিরের পরিবর্তে দেখা যাবে জন আব্রাহামকে।
সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির বিষয়ে পরিচালক জন ম্যাথিউ মাথানের সঙ্গে জন আব্রাহামের আলোচনা হয়েছে। তাদের আলোচনা ফলপ্রসূও হয়েছে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্র স্বাক্ষর করেননি জন আব্রাহাম। বেশ কয়েকটি প্রজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছে এ অভিনেতা। এগুলো শেষ হলেই সারফারোস-টু সিনেমার কাজ শুরু করবেন তিনি।
সিনেমা নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক জন ম্যাথিউ। বর্তমানে এর চিত্রনাট্যের কাজ করছেন তিনি। তবে এটি প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া সিনেমাটিতে কারা অভিনয় করবেন তা নিয়ে এখন কোনো মন্তব্য করতে চান না এই নির্মাতা।
১৯৯৯ সালে মুক্তি পায় সারফারোস সিনেমাটি। এতে আমির খান ছাড়াও অভিনয় করেন-সোনালী বেন্দ্রে, নাসিরউদ্দিন শাহ প্রমুখ।


