ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৭নং ওয়ার্ডে আমি নিজে বসবাস করি। এখানের সমস্যাগুলো সম্পর্কে আমি অবহিত আছি। আমি সেই সমস্যা ফেস করি আমার ভাই-বোনেরাও সেই সমস্যা ফেস করে। সুতরাং জনগণের কথা ভাবতে হবে বলে মন্তব্যে করেছেন ঢাকা উত্তর মালিক সমিতি (উত্তরা জোন) এর সভাপতি ও দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক মো: হেলাল তালুকদার।
ঈদে ৪৭নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানাতে গিয়ে হেলাল তালুকদার বলেন; এ ওয়ার্ড সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই। আশা করি ঈদের পরে যদি আল্লাহ চায় নির্বাচন হবে। সেখানে আমি একজন কাউন্সিল প্রার্থী হিসেবে নির্বাচিন করতে চাই। যদি দল আমাকে মূল্যায়ন করে আমি এই ওয়ার্ডের মানুষের জন্য নিজের সর্বোচ্চ টা দিয়ে কাজ করে যেতে চাই।
হেলাল তালুকদার বলেন; এই ওয়ার্ডে বিশুদ্ধ পানির সমস্যা, ড্রেনেজ ব্যবস্থা ভালো না। বর্ষাকালে পানি জমে যায়। ময়লা ব্যবস্থাও ঠিক নেই। গ্যাসের সমস্যা সবথেকে বড় সমস্যা। তাই নাগরিক সেবা নিশ্চিত করতে আমি কাজ করতে চাই।
তিনি আরও বলেন; কাউন্সিলর অফিস থাকবে সবার জন্য খোলা। এখানে সার্টিফিকেট নিতে আগের মত চাঁদা দিতে হবে না। আমি দুর্নীতি এবং বৈষম্য মুক্ত একটি কাউন্সিল অফিস পরিচালনা করবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ আমাকে সুযোগ দেন।
হেলাল তালুকদার বলেন; দেশনায়ক তারেক রহমানের হাত ধরে বাংলাদেশ গণতন্ত্রের নতুন যাত্রায় নেমেছে। সেখানে বাংলাদেশের প্রতিটি মানুষ কাজ করে যাচ্ছে। আমিও সেই কাজের ক্ষুদ্র অংশ হতে চাই।
তাই ৪৭নং ওয়ার্ডের সকলকে জানাই ঈদের শুভেচ্ছা ও ভালোবাসা।


