আরো ৩ মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন খালেদার

নিজস্ব প্রতিবেদক : নাশকতার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের আরো ৩ মামলার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এ আবেদন করেন।

বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামীকাল খালেদার আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার সাকিব মাহবুব।

এর আগে গত ৯ এপ্রিল খালেদার বিরুদ্ধে রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা নাশকতার দুই মামলার কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট।