বিনোদন ডেস্কঃ তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন। তার পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। জানা যায়, দুই ভাগে মুক্তি পাবে এ সিনেমাটি। পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনকে পুষ্পা রাজ নামের এক চোরাকারবারির চরিত্রে দেখা যাবে।

কিছুদিন আগে এর টিজার প্রকাশ পায়। আর এতেই দুর্দান্ত অ্যাকশন দৃশ্য সঙ্গে অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে প্রতিটি মুহূর্ত দর্শকের মনে নাড়া দিয়েছে। সিনেমাটিতে আল্লুর বিপরীতে আছেন রাশমিকা মান্দানা। জানা গেল অবশেষে এই বহু প্রতিক্ষীত সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে ১৭ই ডিসেম্বরে।

প্রযোজনা প্রতিষ্ঠান মৈত্রী মুভি মেকার্স তাদের অফিসিয়াল টুইটার একাউন্টে এ ঘোষণা দিয়েছেন। এছাড়াও এটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মালায়লাম অভিনেতা ফাহাদ ফাসিল। তাকে এই সিনেমাতে দেখা যাবে খলনায়কের চরিত্রে। আর এই সিনেমার মধ্য দিয়েই টলিউডে অভিষেক হতে চলেছে ফাহাদের।

এছাড়াও পুষ্প সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো রাশমিকা মান্দানা ও আল্লু আর্জুন একসাথে জুটি বাধঁলেন। ‘পুষ্প’ সিনেমায় একজন ট্রাক ড্রাইভার ও চোরাকারবারি এর ভূমিকায় দেখা যাবে আল্লুকে। এতে তার স্ত্রী শ্রিভাল্লির চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা।

এছাড়া সিনেমাতে আরও থাকছেন- প্রকাশ রাজ, জগপতি বাবু, হরিশ উথামা, ভ্যানিলা কিশোর, অনুসূয়া ভরদ্বাজ এর মত জনপ্রিয় কিছু মুখ। নবীন ইয়ারনেনি ও রবি শংকর প্রযোজিত ছবিটি তেলেগু, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি পাবে।
এছাড়াও পরিচালক শ্রীরাম বেনু ‘আইকন’ নামে একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। সেখানেও দেখা যাবে রাশমিকা ও আল্লু অর্জুন জুটিকে।


