আশুলিয়াঃ সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে নয় জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- রমজান (২৯), সহিদুল ইসলাম (৩৪), সামি (২৯), সোহেল ইসলাম (৩৩), রেজাউল (৩৫), বিল্লাল (৩২), রাজু (৩৪), রুহুল আমিন (৩২) ও সাজু (৩০)। তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, বাইপাইল এলাকায় কয়েকজন জুয়াড়ি মিলে জুয়া আসর বসিয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। এসময় জুয়া খেলার সরঞ্জামাদিসহ ওই নয় জুয়াড়িকে আটক করা হয়। তাদের নামে মামলার প্রস্তুতি চলছে।


