আস্থা ও বিশ্বাস অর্জন করেই পুলিশ জনগণের সেবক হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আস্থা ও বিশ্বাস অর্জন করেই পুলিশ জনগণের সেবক হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, পুলিশের কাছে গেলে ন্যায়বিচার পাওয়া যাবে–পুলিশকে এ আস্থা অর্জন করতে হবে। তাদের সমাজের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে হবে। প্রয়োজনে হেল্পডেস্কেও আইনি সেবা দিতে হবে।

রোববার (১০ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি গৃহ হস্তান্তর এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাজারবাগ প্রান্তে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম জেলা পুলিশ লাইনস, পীরগঞ্জ থানা ও মাগুরা সদর থানা সরাসরি অনুষ্ঠানে যুক্ত ছিল। এ ছাড়া বাংলাদেশ পুলিশের সব থানা ও সব পুলিশ লাইনস প্রান্ত ওয়ানওয়ে সংযুক্ত থেকে অনুষ্ঠানটি উপভোগ করে।