ক্রীড়া ডেস্ক : আগামী মাসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট আয়ারল্যান্ড।
ইনজুরি কাঁটিয়ে আয়ারল্যান্ড স্কোয়াডে ফিরছেন দুই অলরাউন্ডার কেভিন ও’ব্রায়েন ও পল স্ট্রার্লিং। বিপরীতে ইনজুরিতে আসন্ন সিরিজ থেকে বাদ পড়েছেন পেস বোলার বয়েড র্যানকিন ও লেগ স্পিনার জ্যাকব মাল্ডার।
এদিকে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন কেভিন ও’ব্রায়েন। আর ইন্টারকন্টিনেন্টাল কাপে খেলতে গিয়ে আঙ্গুলের ইনজুরি পড়েন পল স্ট্রার্লিং। অবশেষে সুস্থ হয়ে আবারো দলে ফিরলেন তারা।
আগামী মাসের ৫ ও ৭ মে ইংল্যান্ডের মাটিতে দু’টি ওয়ানডে খেলবে আয়ারল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বিস্ট্রলের কাউন্টি গ্রাউন্ডে এবং দ্বিতীয় শেষ ম্যাচটি ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে লন্ডনের লর্ডস গ্রাউন্ডে।
আয়ারল্যান্ড দল : উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), এন্ড্রি বলব্রিনি, পিটার চেজ, জর্জ ডকরেল, এড জয়সে, টিম মুরতাগ, এন্ড্রু ম্যাকব্রিন, ব্যারি ম্যাককার্থি, কেভিন ও’ব্রায়েন, নিয়াল ও’ব্রায়েন, পল স্টার্লিং, স্টুয়ার্ট থমসন, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়ং।


