ইউক্রেনীয়রা জমি, স্বাধীনতা ও নিজেদের জীবনের জন্য লড়াই করছেন: জেলেনস্কি

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনে যা ঘটছে তা একটি ট্র্যাজেডি; ইউক্রেনীয়রা জমি, স্বাধীনতা ও নিজেদের জীবনের জন্য লড়াই করছেন। মঙ্গলবার (০১ মার্চ) ইউরোপীয় পার্লামেন্টের বিশেষ অধিবেশনে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, কেউ আমাদের ভাঙতে পারবে না, কারণ আমরা ইউক্রেনীয়।

ভলোদিমির জেলেনস্কি আরও বলেন, রাশিয়া ইউক্রেনের শিশুদের লক্ষ্যবস্তু করছে, গতকাল ১৬ শিশু মারা গেছে। ইউরোপীয় পার্লামেন্টের উদ্দেশে জেলেনস্কি বলেন, প্রমাণ করুন আপনারা আমাদের সঙ্গে আছেন, প্রমাণ করুণ আপনারা প্রকৃত ইউরোপীয়। একটি ভিডিও লিংকে জেলেনস্কি বক্তৃতা করার সময় ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তা মেতসোলা ইউক্রেনের প্রেসিডেন্টকে উষ্ণ অভ্যর্থনা জানান।