আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার হামলায় বিপর্যস্ত ইউক্রেনে মানবিক সহায়তা বাড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সামরিক সহায়তায় থাকবে এ অর্থে। যুক্তরাষ্ট্রের প্রায় ১৩ দশমিক ৬ বিলিয়ন ডলার অর্থাৎ ১ হাজার ৩৬০ কোটি ডলারের একটি সহায়তা প্রস্তাব দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের জন্য প্রস্তাবটি এখন হোয়াইট হাউজে পাঠানো হবে বলে জানা গেছে।
এ সহায়তা তহবিলে বাইডেন সরকারের বড় একটি অংশ রয়েছে বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের বিরোধীদল বিপাবলিকানদের তীব্র প্রতিবাদের পর ক্ষমতাসীন ডেমোক্রেটরা কোভিড সহায়তার তহবিল বাতিল করে নতুন এ প্রস্তাব অনুমোদন দেয়।
আশ্রয়হীন ইউক্রেনীয় নাগরিকদের এই তহবিলের অর্থ দিয়ে খাদ্য, ওষুধ, আশ্রয় ব্যবস্থা করা হবে। অন্যদিকে ইউক্রেন ছেঁড়ে যাওয়া আরও প্রায় ২০ লাখ মানুষদের জন্য এ অর্থ বরাদ্দ দিয়েছে বাইডেন প্রসাশন। তাছাড়া এ অর্থ দিয়ে সাময়িক অস্ত্র ক্রয় করতে পারবে ইউক্রেন সরকার। ডেমোক্রেট নেতা চক গুমার বিষয়টি উত্থাপন করেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে এক মাস ধরে চলা উত্তেজনার মধ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর আগে পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর নির্দেশের আগে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন ইউক্রেনকে রাশিয়ার ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, পূর্ব ইউক্রেন এক সময় রাশিয়ার ভূমি ছিল। পুতিনের এ ঘোষণার পর শুরু হয় ইউক্রেন আগ্রাসন।
রাশিয়ার হামলা প্রতিরোধ করতে যুদ্ধের মাঠে নামে ইউক্রেনও। এখনো দেশ দুটির সেনাদের মধ্যে লড়াই চলছে বলে খবর পাওয়া যাচ্ছে। হামলা-পাল্টা হামলার জেরে বহু মানুষ দেশ ছেড়ে পালিয়েছেন। জাতিসংঘের হিসাবে প্রায় ২০ লাখ ইউক্রেনীয় দেশ ছেড়েছেন। আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলোতে। এমনকি দেশের অভ্যন্তরেও স্থানান্তর ঘটেছে অনেকের। যুদ্ধ পরিস্থিতিতে দেশটিতে মানবিক সংকট চরমে পৌঁছেছে। এমন অবস্থায় কংগ্রেসে এই বিশাল পরিমাণ সহায়তা প্যাকেজ সম্পর্কিত বিল পাস হলো।
সূত্র: বিবিসি


