ইউক্রেনে আটকা নেহা খান, মমতা বন্দোপাধ্যায় এর দিকে তাকিয়ে পরিবার

আন্তর্জাতিক ডেস্ক: শেষবার যখন মেয়ে নেহা খানের সঙ্গে কথা হয় বাবা ফিরোজ খানের ভিডিও কলে তখন নেহা তার বাবাকে জানিয়েছিল তাদের আবাসনের তলায় সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। শত্রুপক্ষ আক্রমণ করলে যাতে সেখানে আশ্রয় নেওয়া যায়।

দুর্গাপুরের টেগর এভিনিউতে বসে অসহায় বাবা ফিরোজ এবং নেহার মা, বোন তাকিয়ে আছে টিভির পর্দার দিকে তাকিয়ে। ইউক্রেন এর যে কোনও খবর পেলেই শরীর মন টানটান হয়ে যাচ্ছে। মেধাবী মেয়ে নেহা ইউক্রেন এ উচ্চ শিক্ষা লাভ করতে গেছে। তার মধ্যেই এই বিপত্তি। ফিরোজ খানদের ভরসার জায়গা মমতা বন্দোপাধ্যায়। তাঁদের আশা, দিদি নিশ্চয়ই নেহাদের ফিরিয়ে আনার ব্যাপারে কিছু করবেন।

বিদেশ মন্ত্রকের অনুমান, ইউক্রেন এ এখনও হাজার বিশেক ভারতীয় আছেন। তাঁদের ফিরিয়ে আনতেও সময় লাগবে। শুধু নেহা নয়, বাংলার অনেক ছেলে মেয়েই আটকে আছে ইউক্রেন এ। মমতা বন্দোপাধ্যায় বিদেশ মন্ত্রকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এদের ফেরানোর ব্যাপারে।