ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জবাব দিল ভিসা-মাস্টার

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের উপর রাশিয়ার সাময়িক হামলার পর থেকে এক এক করে নিষেধাজ্ঞা আসছে প্রতিদিন। যুদ্ধের দশম দিনেও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের উপর দিচ্ছে নিষেধাজ্ঞা। ক্রীড়া জগত থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান ও অর্থনীতি সবখানে নিষধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার উপর এবার সেবা প্রদানে বাঁধা দিলে ভিসা ও মাস্টার কার্ড। এই দুই প্রতিষ্ঠান বলেছে, এখন থেকে রাশিয়ায় চলবে না কোন প্রকার ভিসা বা মাস্টার কার্ড। রাশিয়ার বাহিরে ব্যবসার করা যাবে না রাশিয়ার ভিসা বা মাস্টার কার্ড।

প্রতিষ্ঠান দু’টি বলেছে, ইউক্রেনের উপর রাশিয়ার চলা আগ্রাসনের জবাব হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করেছে তারা। এ বিবৃতিতে মাস্টারকার্ড জানায়, রাশিয়ার কোন ব্যাংকের সঙ্গে তাদের আর কোন নেটওয়ার্ক থাকবে না। রাশিয়ান ব্যাংকগুলোর ইস্যুকৃত কার্ড ব্যবহার করা যাবে না এখন থেকে।

সংস্থাটি আরও জানিয়েছে, তারা ইউক্রেন ইস্যুতে নিজ সরকারের অবরোধের সঙ্গে একমত পোষণ করেছে।

ভিসার পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ভিসার সিইও এবং চেয়ারম্যান আল কেলি বলেছেন ইউক্রেনে রাশিয়ার অপ্রীতিকর আক্রমণ এবং আমরা যে অগ্রহণযোগ্য ঘটনা প্রত্যক্ষ করেছি তার পরে সংস্থাটি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।

২০২১ সালে মাস্টারকার্ডের নিট রাজস্বের ৪ শতাংশের মতো আসে রাশিয়া থেকে। একই সঙ্গে ইউক্রেনের ব্যবহারকারীদের কাছ মাস্টারকার্ডের নিট রাজস্ব আসে ২ শতাংশ।

যুক্তরাষ্ট্র সরকারের নিষেধাজ্ঞার ফলে ভিসা রাশিয়ান যেসব আর্থিক প্রতিষ্ঠানের জন্য সার্ভিস বন্ধ করেছে, তার মধ্যে দেশটির কেন্দ্রীয় ব্যাংক অন্যতম। দেশটির দ্বিতীয় বৃহত্তম আর্থিক সেবা প্রতিষ্ঠান ভিটিবি ব্যাংকেরও লেনদেন স্থগিত হয়েছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডার নিষেধাজ্ঞার অংশ হিসেবে রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম সুইফটের লেনদেনও বন্ধ হয়ে গেছে।

সূত্র: বিবিসি, রয়টার্স