আন্তর্জাতিক ডেস্কঃ যে যুদ্ধ নিয়ে আজ পৃথিবী দু’ভাগে ভেঙে গেছে, সে যুদ্ধের আজ ১১তম দিন। প্রতিদিন বাড়ছে প্রাণহানি ও সহিংসতা। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যেভাবে প্রভাব ফেলেছে বিশ্ব রাজনীতিতে, তেমনি হুমকির মুখে পড়েছে বিশ্ব অর্থনীতি। যার প্রভাব ইতিমধ্যে বিশ্বের নানা দেশে চলমান। ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে শুরু হওয়া এই যুদ্ধ প্রতিদিন নানা মোড় নিচ্ছে। রাশিয়া নিজেদের নিরাপত্তা ও ইউক্রেনকে নিরস্ত্র করণে এ যুদ্ধ চালাচ্ছে বলে দাবি করেছে। প্রেসিডেন্ট পুতিন বলেন, যেভাবে পশ্চিরা আচরণ করছে তা যুদ্ধ পরিস্থিতির শামিল। অন্যদিকে দেশের নাগরিক ও সেনাবাহিনীকে সাথে নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এমন যুদ্ধ পরিস্থিতির মাঝে দেশ ছেঁড়ে পালাতে শুরু করেছে ইউক্রেনের সাধারণ মানুষ। যুদ্ধের ১০ দিনের মাথায় এখন পর্যন্ত ১৫ লাখ মানুষ প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে। এরেই মাঝে যুদ্ধ বিরতির ঘোষণা দেয় রাশিয়া সরকার। গেল শনিবার ( ৫ মার্চ) ইউক্রেনের দু’টি শহরে এ যুদ্ধ বিরতির ঘোষণা দেওয়া হয়। যেন সেখানকার সাধারণ বাসিন্ধারা নিরাপদ স্থানে চলে যেতে পারে। যুদ্ধ বিরতির পর পর রাশিয়ার হামলা আরো জড়ালো করা হয় বলে দাবি করেছে ইউক্রেন। যুদ্ধ থামাতে ভলোদিমির জেলেনস্কি পশ্চিমা দেশগুলোর প্রতি সাহায্যের জন্য বার বার আহ্বান করেও কিছু পাইনি। ক্ষোভ জানিয়ে জেলেনস্কি বলেন, তারা শুরু সংবাদ সম্মেলন আর অবরোধে সীমাবন্ধ, যা প্রতিশ্রুতি লঙ্ঘন। ইউক্রেনে হতাহতের দায় নিতে হবে পশ্চিমাদের। জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তাবও দেন। এদিকে পশ্চিমাদের কোন নিষেজ্ঞার তোয়াক্কা করেছে না রশিয়া।
মস্কো এবং কিয়েভের যুদ্ধবিরতি পরিকল্পনা ভেসতে যাওয়ার জন্য একে অপরকে দোষারোপ করছে। যেখানে মারিওপোল ও ভলনোভাখায় মানবিক করিডোর দিয়ে রাশিয়ার সেনাদের দ্বারা অবরুদ্ধ এলাকা থেকে বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে সম্মত হয় দুদেশ। তবে জানা গেছে, সোমবার আরেক দফা আলোচনায় বসতে পারে দেশ দুটির প্রতিনিধিরা।
শনিবার (৫ মার্চ) রাতে টেলিভিশন ভাষণে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ান সেনাদের দখলে থাকা এলাকার জনগণকে আক্রমণে যেতে এবং লড়াই করার আহ্বান জানিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন, আমাদের ঘর থেকে বের হতে হবে, শত্রুদের তাড়াতে হবে। তিনি ইউক্রেনীয় জাতিকে পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেন।
এদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে পুনর্ব্যক্ত করেছিলেন যে তিনি একটি নিরপেক্ষ ইউক্রেন চান।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা, ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে সাক্ষাতের পর বলেছেন, তিনি আগামী দিনে ইউক্রেনের জন্য রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা এবং অস্ত্র সরবরাহের আশা করছেন।
যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইউক্রেনকে আরও অস্ত্র দিয়ে সহযোগিতা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বারবার সতর্কতা দিয়ে বলেছেন, আরও কঠোর নিষেধাজ্ঞা আসতে পারে রাশিয়ার ওপর। তা ছাড়া ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতিতে মানবিক সহায়তার জন্য বাইডেন ১০ বিলিয়ন ডলার ফান্ডিং করার কথা বলেছেন। ওয়াশিংটন ইউক্রেনকে ফাইটার জেট দিতে পোল্যান্ডের সঙ্গে কথাও বলেছে, এমন তথ্য দিয়েছেন হোয়াইট হাউজের এক মুখপাত্র।
শনিবার (৫ মার্চ) ইউক্রেনের প্রেসিডেন্ট এয়ারক্র্যাফটও চেয়েছেন, ইউরোপীয় জোটের কাছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে ৩০ মিনিট ধরে কথা বলেছেন। পরে টুইট বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, নিরাপত্তা ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে কথা হয়েছে দুপক্ষের মধ্যে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা করেন তারা।
এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের পর ৩ মার্চ পর্যন্ত ইউক্রেনে ২৪৯ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ৫৫৩ জন। ১২ লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। শুধু তাই নয় দেশের অভ্যন্তরেও স্থানান্তরিত এক লাখ ৬০ হাজারের মতো ইউক্রেনীয়।
সূত্র: রয়টার্স


