বিনোদন ডেস্কঃ শ্রীলঙ্কা বংশভূত বলিউডের সুপার হট-সেক্সি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এ বছর তিনি পা রাখলেন ৩৪ বছরে। নিজের জন্মদিন উপলক্ষে পরিবার ও বন্ধুবান্ধবসহ পাড়ি জমিয়েছেন শ্রীলঙ্কায়। সেখানে থেকেই ইনস্টাগ্রামে নিজের কিছু খোলামেলা ছবি শেয়ার করেন জ্যাকলিন। যা সকলেই মন কাড়বে।
কখনও ‘ফ্রেন্ডস গ্যাং’-এর সঙ্গে বিচের ধারে হই হুল্লোড়। কখনও বা ‘কাউবয় হ্যাট’ হাতে নিয়ে পোজ। ‘পার্টি’ যে সত্যিই শুরু হয়ে গিয়েছ জ্যাকলিনের ইনস্টা পোস্টগুলো সে কথাই বলে দিচ্ছে।
বন্ধুদের সঙ্গে ছবি শেয়ার করে জ্যাকলিন লিখেছেন, ‘পছন্দের মানুষদের সঙ্গে পছন্দের জায়গায়।’ ছবির পাশাপাশি ‘বার্থ ডে ব্যাশ’-এর ভিডিও শেয়ার করেছেন তিনি। সব মিলিয়ে শ্রীলঙ্কায় যে দারুণ সময় কাটাচ্ছেন ‘ হাউজফুল ৩’ খ্যাত অভিনেত্রী, সে কথা আন্দাজ করাই যায়।
জ্যাকলিনের জন্মদিনে তার টুইটারও ভরে উঠেছে বলি-স্টারদের শুভেচ্ছা বার্তায়। ‘মিস্টার ইন্ডিয়া’ অনিল কাপুর, দিয়া মির্জা থেকে মাধুরী দীক্ষিত শুভেচ্ছা জানিয়েছেন তাকে।
শোনা যাচ্ছে, ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত মহেশ ভাট পরিচালিত , স্মিতা পাটিল অভিনীত ‘অর্থ’-এর রিমেকে দেখা যাবে জ্যাকলিনকে।


