জুলকার নাইন; অনুসন্ধানী প্রতিবেদকঃ রাজধানীর উত্তরার জসিমউদ্দিন থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত এই মহাসড়কে ঘিরে দুই পাশে রয়েছে অসংখ্য শপিং কমপ্লেক্স। রাজধানী উন্নয়ন কতৃপক্ষ (রাজউক) এর নিয়ম অনুযায়ী প্রত্যেক শপিং কমপ্লেক্স থাকতে হবে নিজস্ব পাকিং এরিয়া। কিন্তু এর কিছুই মানছেন না কিছু শপিং কমপ্লেক্সের মালিকেরা। শপিং কমপ্লেক্সের জায়গায় বাণিজ্যিক দোকান দিয়ে অবৈধ আয় করছেন কোটি কোটি টাকা। তেমনি একটি শপিং কমপ্লেক্স উত্তরার এইচ এম প্লাজা, সরেজমিনে গিয়ে দেখা যায় পুরো গাড়ী পাকিং জায়গা জুড়ে অবৈধভাবে দোকান-পাট ভাড়া দিয়ে রেখেছেন হুদা সাহেব।
এ ব্যাপারে এইচ এম প্লাজা শপিং কমপ্লেক্স মালিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে; তিনি ক্রাইম পেট্রোল বিডি’র প্রতিনিধির প্রতি রেগে ও ক্ষেপে গিয়ে বলেন; আপনার সাথে এসব জবাবদিহিতা করতে আমি বাধ্য নই, এসব দেখার জন্য রাজধানী উন্নয়ন কতৃপক্ষকের কর্মকর্তারা আছেন তারাই ভালো জানেন কেন গাড়ি পাকিং জায়গায় দোকান-পাট করে ভাড়া দেওয়া হয়েছে। তিনি আরো বলেন; আপনারা রাজউকের লোকজনের কাছে খোজ করলে সঠিক তথ্য পেতে পারেন। একটি সূত্র থেকে জানা যায়, হুদা সাহেব অনেক বছর আগে কোন রকম জীবিকা নির্বাহ করতেন। বর্তমানে তিনি এইচ এম প্লাজাসহ একাধিক বাড়ীর মালিক, আবার কেউ কেউ বলছেন হুদা সাহেব কোটি কোটি টাকার মালিক। মনে হয় আলাদিনের চেরাগ পেয়েছেন তিনি।
জুলকার নাইন আরো অনুসন্ধান করছেন, বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী প্রকাশনীতে।


