নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরার ৫ নম্বর সেক্টরে রাজলক্ষ্মী কমপ্লেক্সের বিপরীতে পাশাপাশি দুটি ভবনে আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সোমবার ভোর ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, ‘উত্তরা ৫ নম্বর সেক্টরে পাশাপাশি ২টি ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। একুশে রেস্তোরাঁর ছয়তলা ভবন ও পাশাপাশি থাকা তিনতলা ভবনে আগুন লেগেছে।
তিনি আরো জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


