উত্তরায় দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের টাকা পরিশোধ না করতে পেরে ও অপমান সইতে না পেরে এক নারীর আত্মহত্যা

সুমা আক্তার; উত্তরাঃ ৮নং রেলগেট সংলগ্ন সেলিমের বস্তিতে দীর্ঘদিন ধরে স্বামী ও দু’সন্তানসহ বসবাস করে আসছে হত দরিদ্র নিলুফা বেগম। ডিএসপির ঘুর্ণায়মান ঋণ প্রকল্প থেকে ত্রিশ হাজার টাকা ঋণ নেন নিলুফা বেগম । নিয়মিত কিস্তি পরিশোধ করে আসছিলেন তিনি কিন্তু হঠাৎ করে শারীরিক অসুস্থ হয়ে পড়ার কারণে তিনি কিস্তিগুলো পরিশোধ করতে পাড়ছিলেন না ।

এলাকাবাসী দাবি করেনঃ এরা সরকারী কোন সংস্থা নয় লাইন্সেন নেই উচ্চ সুদে মানুষকে ঋণ দিয়ে চাপ প্রয়োগ করে দরিদ্র মানুষের সব কিছু হাতিয়ে নিচ্ছে।  এলাকাবাসী আরো বলেন; বেশ কিছু দিন আগে নিলুফা খুব অসুস্থ হয়ে পড়ে আমরা এলাকাবাসী টাকা উঠিয়ে তার চিকিৎসা করাই; কিন্তু কিছু দিন আগে সমিতির এক জন পুরুষ ও দুই জন মহিলা এসে তাকে মারধোর করে হাতে থালা দিয়ে ভিক্ষা করতে বলে।

এই হত্যাকান্ডের ন্যায় বিচার দাবি করেন এলাকাবাসী এবং এই সব সমিতির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন।  নিহতের স্বামী বলেন; ভাই মাত্র ৭ হাজার টাকার জন্য আজ আমার সন্তান এতিম হয়ে গেল; এখন আমার সন্তানদের কি হবে । উত্তরা পূর্ব থানার ওসি নূরে আলম সিদ্দিকী ক্রাইম পেট্রোল বিডিকে জানান; আমরাও শুনতে পেরেছি ঋণের টাকা পরিশোধ করতে না পেরে ওই নারী আত্মহত্যা করে; তিনি আরো জানান; নিহতের স্বামী চাইলে মামলা করতে পারেন।