উত্তরা ইয়োগা সোসাইটির ঈদ পুনর্মিলনী ও নবগঠিত কমিটির অভিষেক

স্টাফ রিপোর্টার : ৪ এপ্রিল শনিবার রাজধানীর উত্তরার আমিরস চাইনিজ এন্ড পার্টি সেন্টারে ঈদ পুনর্মিলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলোয়াত করেন উত্তরা ইয়োগা সোসাইটির নির্বাহী সদস্য শওকত আলী, শুভেচ্ছা বক্তব্য রাখেন উত্তরা ইয়োগা সোসাইটির নির্বাহী সদস্য আবু শাহাদাত জাহিদ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হারুন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উত্তরা ইয়োগা সোসাইটির চমৎকার এই ঈদ পুনর্মিলনী আয়োজনে আমি উপস্থিত হতে পেরে আনন্দিত, উত্তরা সোসাইটি একটি সামাজিক স্বেচ্ছাসেবী স্বাস্থ্য বিষয়ক সংগঠন হিসেবে প্রতিদিন উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কে যে ইয়োগা সেবা দিয়ে যাচ্ছে সত্যিই প্রশংসার দাবিদার। পাশাপাশি ভবিষ্যতে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে আমাকে ইয়োগা সোসাইটির পাশে পাবেন। সংগঠনের সামাজিক কর্মকাণ্ডে সহযোগিতা করার প্রতিশ্রুতিও দেন তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন চৌধুরী।

মোঃ আল আমিন চৌধুরী তার বক্তব্যে বলেন, উত্তরাতে এত সুন্দর একটি ইয়োগা অর্গানাইজেশন, সত্যিই আমি মুগ্ধ হয়েছি আপনাদের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আসতে পেরে। আমি উত্তরা ইয়োগা সোসাইটির যে-কোনো সহযোগিতায় সব সময় আপনাদের পাশে থাকবো প্রতিশ্রুতি দিচ্ছি।

উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন উত্তরা ইয়োগা সোসাইটির সভাপতি মাসুদুর রহমান মল্লিক। তিনি সংগঠনটির সাথে যারা জড়িত ও বিভিন্ন সময়ে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা শিকার করেন। পাশাপাশি সংগঠনটির কার্যক্রম আরও ভালোভাবে সামনের দিন এগিয়ে নেয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এ সময়ে বিগত দিনের কার্যক্রমের উপর প্রতিবেদন উপস্থাপন করেন উত্তরা ইয়োগা সোসাইটির নির্বাহী সদস্য আমজাদ হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উত্তরা ইয়োগা সোসাইটির উপদেষ্টা ও পৃষ্ঠপোষক শেখ আব্দুর নূর ও মোঃ জহিরুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরা ইয়োগা সোসাইটির সম্মানিত উপদেষ্টা ও পৃষ্ঠপোষক শাহাবুদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, মোঃ মকবুল পাটোয়ারী, মোঃ কামরুল হাসান রেজা, মোঃ জাহিদুল ইসলাম, শেখ মইনুল ইসলাম, ইঞ্জিনিয়ার তুজাম্মেল হোসেন, মাকসুদুল হাকিম ও আতাউল করিম ভূঁইয়া প্রমুখ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উত্তরা ইয়োগা সোসাইটির ২০২৬-২০২৭ দ্বিবার্ষিক নবনির্বাচিত কমিটির নির্বাহী সদস্য জনাব মোঃ মাসুদ রানা, জনাব কৃষ্ণ কমল মন্ডল ও জনাব মোঃ আলমগীর হোসেনসহ প্রায় দেড়শতাধিক সদস্য।

উক্ত অনুষ্ঠানে বিগত বছরে যারা ইন্তেকাল করেছেন ও প্রিয়জনদের হারিয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উত্তরা ইয়োগা সোসাইটির সদস্য ও পৃষ্ঠপোষক মোঃ জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উত্তরা ইয়োগা সোসাইটির নির্বাহী সদস্য নাসির উদ্দিন তন্ময়।