ঢাকা: রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন— ১) মোঃ রাফি (২২), ২) মোঃ আব্দুল্লাহ (২১), ৩) কাব্য রহমান (১৯), ৪) মোঃ আল আমিন (২৬), ৫) মোঃ আল আমিন ওরফে ডেঞ্জার আল আমিন (২৫), ৬) আবরার আবেদীন খান (২১), ৭) মোঃ আশরাফ আলী (২৬), ৮) মোঃ মাহিম দেওয়ান (১৯), ৯) মোঃ জনি (১৯), ১০) মোঃ আবুল হাসান (২০), ১১) মোঃ মামুন (৩৫), ১২) মোঃ পারভেজ (৩৩), ১৩) মোঃ জিসান (২০), ১৪) মোঃ মোশারফ হোসেন (২৭), ১৫) রাবায়াত ইসলাম (২৩), ১৬) মোঃ নাহিদ (২৬), ১৭) মোঃ একরামুল হক স্মার্ট (২৬), ১৮) সিজান (২০), ১৯) তাসকিম খান (২১), ২০) মোঃ রিয়াদ খান (২১) এবং ২১) শ্রী অমূল্য রবী দাস (৪৫)।
উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অত্র থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২৪ (চব্বিশ) পুড়িয়া হেরোইন, ১ (এক) বোতল মদ, ৩ (তিন) পিস ইয়াবা ট্যাবলেট এবং চুরি যাওয়া LINNEX ব্র্যান্ডের ১ (এক)টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে আরও জানানো হয়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


