ঢাকা: পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর উত্তরায় এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উত্তরা ১১ নম্বর সেক্টর খেলার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোস্তফা কামাল হৃদয়ের সভাপতিত্বে আয়োজিত এ ইফতার মাহফিলে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
আয়োজকরা জানান, মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং নেতাকর্মীদের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।


