উলিপুরে করতোয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে দৈনিক করতোয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার(১২ আগস্ট) সকাল ১১টায় উলিপুর প্রেসক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য একটি র‍্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
করতোয়া ৪৮ বছরে পদার্পণ উপলক্ষে উলিপুর প্রেসক্লাব হলরুমে সিনিয়র সাংবাদিক মন্জুরুল হান্নানের সভাপতিত্বে কালের কন্ঠের প্রতিবেদক রোকনুজ্জামান মানুর সঞ্চালচায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, পৌর কাউন্সিলর আসাদুজ্জামান রাজু, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, সহিদুল ইসলাম বাবুল, আমিনুল ইসলাম বিটু, হাফিজুর রহমান শাহীন, আব্দুল মালেক, করতোয়া’র উলিপুর প্রতিনিধি সাজাদুল ইসলাম সাজু প্রমুখ। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।