কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের আওতায়, উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি আনন্দ র্যালী বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা ইউএনও শোভন রাংসা’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উলিপুর পৌরসভার মেয়র মামুন সরকার মিঠু, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার তারিফুর রহমান সরকার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা কৃষক প্রতিনিধি পার্থ সারথী সরকার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোশারফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, কৃষক সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। শেষে উপজেলার এক হাজার ৫’শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫ কেজি ধান বীজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণের উদ্বোধন করা হয়।


