কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে গার্মেন্টস কর্মীকে কৃষি শ্রমিক সাজিয়ে ঢাকা পাঠানোর অপরাধে এক প্রতারকের ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছ ভ্রাম্যমান আদালত।
জানা গেছে,সোমবার ভোর রাতে উলিপুর থেকে ২৮জন গার্মেন্টস কর্মীকে কৃষি শ্রমিক সাজিয়ে ঢাকা পাঠানোর খবর পেয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির পুলিশ নিয়ে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে অভিযান চালান।পরে কর্ণফুলী নামক কোচ থেকে প্রতারক এরশাদ আলীসহ যাত্রীদের আটক করেন।
এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে প্রতারক এরশাদ আলীর ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। পরে আটক যাত্রীদের নিজ নিজ বাড়ীতে পাঠিয়ে দেয় পুলিশ।


