বিনোদন ডেস্ক : সিনেমার নাম চিট ইন্ডিয়া। এতে তুলে ধরা হবে ভারতীয় শিক্ষা ব্যবস্থার দুনীর্তি। এটি পরিচালনা করবেন গুলাব গ্যাং খ্যাত নির্মাতা সৌমিক সেন। ভারতীয় একটি সংবাদমাধ্যমে এ তথ্য জানিয়েছে।
এ প্রসঙ্গে ইমরান হাশমি বলেন, ‘আমি নিশ্চিত প্রতিটি শিক্ষার্থী এবং যুবক এই বিষয়ের সঙ্গে সম্পৃক্ত। এই ধরণের চরিত্রে অভিনয় করতে পেরে আমি ভীষণ উচ্ছ্বসিত। আমি বিশ্বাস করি এটি আমার সিনেমা ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে।’
ইমরান হাশমি ছাড়াও সিনেমাটির সহ প্রযোজনায় থাকবে টি-সিরিজ ও এলিপসিস এন্টারটেইনমেন্ট। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে চিট ইন্ডিয়া সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।


