মোঃ শাহরিয়ার বাবুল খাঁন ঃ একজন সফল দায়িত্বশীল ও জনপ্রিয় মুখ আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার। দলের প্রতি অকৃত্রিম ভালবাসা, দায়িত্বজ্ঞান, ক্ষমতার অবব্যবহার না করা এবং প্রতিকুল অবস্থায় উপস্থিত বু্িদ্ধর সঠিক প্রয়োগসহ তার উপর কেন্দ্রীয় নেতাদের দেওয়া দায়িত্ব তিনি যথাযথ পালন করতে পারেন। যে কারনে আজ তিনি অন্য ১০ জন যবলীগ নেতা থেকে একটু ভিন্ন। দলের নেতৃত্ব দেওয়ার কাজে বাধা-বিপত্তি, আদেশ, নিষেধ থাকবেই। থাকবে রাজনৈতিক কর্মীদের আবদার আর তদবির। সব কিছুর উর্দ্ধে উঠে যিনি গত প্রায় সাড়ে তিন বৎসর ধৈর্য্যের পরিচয় দিয়ে নিরলসভাবে দলের কাজ করে যাচ্ছেন। তিনি আর কেউ নন, বর্তমান আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার। সততা, ন্যায়,নিষ্ঠা ও কর্তব্য বোধের সমন্বয় ঘটিয়ে যিনি সকল অসম্ভবকে সম্ভব করে তুলতে পারেন তিনি মোঃ কবির হোসেন সরকার। দলের দায়িত্ব আর মানব সেবাই তার একমাত্র ব্রত। দলের দায়িত্ব পালনে তিনি ঈষানীয় সফল্যের অধিকারী। প্রবল দায়িত্ব, সততা, যোগ্যতা, মেধা-মনন, বুদ্ধিমত্তা সঠিক ও সুষ্ঠ নেতৃত্বদান-ই তার সাফল্যের মূলমন্ত্র। মানবিকতা, মানবিক মূল্যবোধ, দায়িত্ব ও কর্তব্য পালনে কঠোর ও অভিচল থাকলে কর্ম জীবনের প্রতি ক্ষেত্রে এ অভূতপূর্ব সাফল্য যে পাওয়া যায় তারই উৎকৃষ্ট প্রমান রেখে চলেছেন আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক মোঃ কবির হোসেন সরকার।
ঢাকা-১৯ আসনের এম.পি ডাঃ এনামুর রহমান যুবলীগের যৌথ সভা ও ১৫ই আগষ্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক সভা ও মিলাদ মাহফিলে তিনি তার বক্তব্যে মোঃ কবির হোসেন সরকারকে দক্ষ ও দায়িত্বশীল, ন্যায়পরায়ন, দুঃসাহসীক, সঠিক ও সুষ্ট নেতৃত্বের কথা দলীয় নেতা-কর্মীদের সামনে তুেিল ধরেন। শুধু তাই নয় কবির হোসেন সরকার একজন নির্ভীক ও দুঃসাহসীক সৈনিক । তিনি তার ধৈর্য্য, মেধা, বুদ্ধি দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কবির হোসেন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে আশুলিয়া থানা যুবলীগ আগের চেয়ে দ্বিগুন শক্তিশালী হয়ে উঠেছে। আজ তিনি এলাহী কমিউনিটি সেন্টারে এতলোকের সমাগম করে প্রমান করে দিলেন আশুলিয়া থানা যুবলীগ একটি শক্তিশালী সংগঠন। সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব আলী হায়দার ও ঢাকা জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান মিজান দুজনই বক্তব্যে মোঃ কবির হোসেন সারকারকে তার আলোচনায় শীর্ষে উঠিয়েছেন সুনাম তুলে। এক কথাই মোঃ কবির হোসেন সরকার আপোষহীন অন্যায় ও ষড়যন্ত্রকারীর দুষমন। প্রায় ৮-১০ লাখের মতো মানুষের আবাসস্থল আশুলিয়া থানায় গার্মেন্টস রয়েছে প্রায় ৪শতাধিক। ঢাকা ইপিজেড, এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল, ট্রাজেডি ভয়ঙ্কর রানা প্লাজা, সিআরপি, বিপিটিসি, বাংলাদেশ বেতার সম্প্রচার কেন্দ্র, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, শেখ হাসিনা যুবউন্নয়ন কেন্দ্র, ডেইরী ফার্ম, বিএল আর আই, গণ বিশ্ববিদ্যালয়, জাতীয় স্মৃতি সৌধ, পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠান, সাভার ক্যান্টনমেন্ট, বিকেএসপি, বিনোদনের জন্য ফ্যান্টাসি কিংডম ও নন্দন র্পাক রয়েছে এখানে। শ্রমিক আন্দোলন থেকে শুরু করে ও জাবিতে ছাত্র আন্দোলন হলেও তা ক্ষণস্থায়ী। সমান্য জনবল ও সীমিত উপকরণ সামগ্রী নিয়ে এ বিশাল এলাকার যুবলীগের নেতৃত্ব দিয়ে তিনি অনেকটাই সফল হয়েছেন। কারণ আশুলিয়া থানায় এখন শ্রমিক ও বিএনপি,জামাতের আন্দোলন আগের মতো নেই। শিল্প ইন্ড্রাষ্ট্রিজ হওয়ার কারনে এখানে নানান মতের ও বিভিন্ন পেশার মানুষ বসবাস করে। যারা অধিকাংশ অস্থায়ী ভাড়াটিয়া ও বিভিন্ন এলকার লোক। যুবলীগের আহবায়ক হওয়ায় মোঃ কবির হোসেন সরকারকে যে কারনে ব্যস্ত সময় পার করতে হয়। সকাল ৭টা থেকে শুরু করে রাত ১টা পর্যন্ত অবসর নেই তার। তাই হাজারও ঝামেলার মধ্যে থেকে সামাজিক দায়বদ্ধতা ও পারিবারিক বন্ধন ঠিক রাখতে মোঃ কবির হোসেন সরকারকে সমান ভাবে কাজ করার চেষ্টা করেন। শত বাধা-বিপত্তি আর সব কিছুর উত্থান-পতনকে পিছনে ফেলে নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য তিনি নিষ্ঠার সাথে পালন করে আসছেন। তার সময়নুবর্তিতা ও দায়িত্ববোধের কারনে দলীয় নেতা-কর্মীরা তার উপর কোন কারনে নাখোশ হওয়ার সুযোগ পাননি বলে জানা যায়। রাজনীতির শত মন্দ কাজের মাঝেও মোঃ কবির হোসেন সরকার তার আপন গতিতে দলের ও জনগনের সেবা করে চলেছেন। দলমতের উর্দ্ধে উঠে মোঃ কবির হোসেন সরকার তার অর্পিত দায়িত্ব পালন করে যথেষ্ট সফলতার পরিচয় দিয়েছেন। যে কারনে আজ তিনি দলীয় নেতা-কর্মীদের কাছে একজন সফল, জনপ্রিয় মুখ হিসাবে সকলের কাছে প্রিয়।


