‘ঈদ’ অর্থ আনন্দ। এই আনন্দ প্রায় সব মানুষের কাছে পৌঁছায়; তবে ভিন্ন আঙ্গিকে।
শীঘ্রই ঈদ আসবে ভেবে কেউ চিন্তা করে কত রকমের জামা-কাপড়, জুতা, জুয়েলারিসহ রীতিমতো বিলাসিতার একটা লিস্ট ধরিয়ে দিই বাবা-মাকে। ঠিক অন্যদিকে, কেউ কেউ চিন্তা করে ঈদের ভরা মার্কেটের রাস্তার ধারে পুরোনো থালা নিয়ে বসবে, প্রতিদিনের তুলনায় দু-এক টাকা বেশি পাওয়ার জন্য।
ঈদ তাদের কাছে কেবলই একটা অপ্রাপ্তি আর হাহাকারের নাম! আমাদের বাবা-মা যখন চিন্তা করে ছেলেমেয়েদের নিয়ে একসাথে সুখের ঈদ করবে, তখন তাদের বাবা-মা ভাবে প্রতিবারের মতো এবারও কী তাদের নতুন জামা কিম্বা জুতোর বায়নাগুলো অপূর্ণ থেকে যাবে?
আমরা কী পারিনা এই অবহেলিত কচি প্রাণগুলোকে পবিত্র হাসিমুখ উপহার দিতে? কারো একদিনের হাতখরচ, কারো নতুন নেইলপলিশের টাকা কিংবা কারো এক প্যাকেট সিগারেটের দাম, একটা জন্মদিনের ট্রিট-এটুকু ত্যাগ কিন্তু তেমন বড় কিছু নয়; তবে একটা নতুন জামা তাদের কাছে আকাশ-কুসুম!
এই অবহেলিত প্রাণগুলোকে নিয়ে ‘একতার স্পন্দন’ এর আয়োজন ‘ওদের হাসি’। আপনার ছোট্ট ছোট্ট অনুদান আমাদের কাছে একেকটা বিশাল পাওনার নাম। সাধ্যমতো আপনাদের দেওয়া প্রতিটা অর্থ তাদের নতুন জামার খুশি দিতে পারে, ঈদের আনন্দ এনে দিতে পারে।
বন্ধুদের তো অনেক ট্রিট দিলেন; সময়ের দাবী এই বঞ্চিত শিশুদের পবিত্র হাসিমুখ। ‘একতার স্পন্দন’ এগিয়ে এসেছে; সফলতা তখনই সম্ভব, যখন আপনারা তাদের হাত ধরে তাদের উদ্যোগকে স্বাগত জানাবেন।
বিশ্বাস করেন, কোনো স্পন্সরশীপ পাইনি। তবুও কিছু শিশুকে হাসিমুখ উপহার দিতে চেয়েছি। আশা করি, আপনি-আপনারা একক বা সম্মিলিতভাবে এগিয়ে আসবেন।সকলের একটু সাহায্য আর ত্যাগ অনেক বড় হতে পারে।


