ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর মৃত্যুতে পাবনার বেড়ায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে বেড়া সরকারি কলেজ মাঠে এ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় বিভিন্ন পেশাজীবীসহ কয়েকশত মানুষ অংশগ্রহণ করেন। জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তাগণ মরহুম ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করেন এবং তার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
এ সময় বক্তারা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান, যেন মরহুম হাদীর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয়।


