কক্সবাজারে বন্দুকযুদ্ধে ৩ ইয়াবা ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন জন রোহিঙ্গা ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট, দুইটি দেশীয় তৈরি বন্দুক ও পাঁচ রাউন্ড পাইপগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা নামক এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ৩৪ বিজিবির পরিচালক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।