নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে সোস ডুরাল বে (৫০) নামে এক বিদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি তুরস্কের নাগরিক।
রোববার (৩ মে) সন্ধ্যায় ‘স্যুইট সাদাফ’ হোটেলের ৭০২ নম্বর কক্ষ থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বিদেশি বালুখালী রোহিঙ্গা শিবিরে তুরস্কের একটি হসপিটালে আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কবির জানান, প্রাথমিকভাবে তিনি স্ট্রোক করেছেন বলে ধারণা করা হচ্ছে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। পরবর্তী ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।


