কানাইঘাট থানার সুরইঘাটে ২১ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ গ্রেফতার ০১

কানাইঘাট থানার সুরইঘাটে ২১ বোতল ভারতীয় অফিসার্স চয়েস মদসহ গ্রেফতার ০১।

জেলা প্রতিনিধি, আদনান চৌধুরী: গত ২৩ এপ্রিল ২০২৩ তারিখ রাত ১০:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানাধীন সুরইঘাট বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কানাইঘাট থানাধীন সুরইঘাট বাজারের পার্শবর্তী কালিনগর গ্রামের নাহিদ আহমদের ছেলে রুবেল আহমদ (২৯) কে ২১ বোতল ভারতীয় মদ সহ কানাইঘাট থানা পুলিশ গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে কানাইঘাট থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।
মামলা নং-২০, তারিখ-২৪/০৪/২৩, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের ৩৬(১) সারনির ২৪(খ)।

আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।