কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় পিকআপের দুই আরোহী নিহত ও তিনজন আহত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : জেলার কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় পিকআপের দুই আরোহী নিহত ও তিনজন আহত হয়েছেন।

শনিবার বেলা পৌনে ৩টার দিকে উপজেলার বক্তারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

গাজীপুরের জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় পিকআপের দুই আরোহী নিহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে যাচ্ছি।

স্থানীয়রা জানায়, কালিয়াকৈর উপজেলার বক্তারপুরে একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় একটি পিকআপ ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। এ সময় পিকআপটি ট্রেনের সঙ্গে আটকে যায় এবং ঘটনাস্থলে থেকে প্রায় আধাকিলোমিটার দূরে গিয়ে ট্রেনটি থেমে যায়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত ও তিনজন আহত হয়।

কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, এই ঘটনায় এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হয়েছে। আহত কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।