চতুর্থ টি-টোয়েন্টিতে সুযোগ হাতছাড়া করেনি লাল-সবুজের দল। নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয়ে সিরিজ নিশ্চিত করল স্বাগতিকরা। টি-টোয়েন্টিতে এই প্রথম কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের কীর্তি গড়ল বাংলাদেশ।
আজ বুধবার পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই ৩-১ ব্যবধানে জিতল মাহমুদউল্লাহর দল।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করে ৯৩ রান গড়ে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন ইয়ং উইল।
জবাব দিতে নেমে ১৯.১ ওভারে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন মাহমুদউল্লাহ। জয় তুলে নিলেও ৯৪ রান তুলতে ১৯.১ ওভার পর্যন্ত খেলতে হয়েছে বাংলাদেশকে। মাত্র ৯৪ রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। বরাবরের মতো ব্যর্থ হয়েছে বাংলাদেশের ওপেনিং জুটি। দলীয় ৮ রান তুলতেই বিদায় নেন ডানহাতি ব্যাটসম্যান লিটন দাস। ধারাবাহিক ব্যর্থ থাকা লিটন কোল ম্যাকনকির বল সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ তুলে দেন। সুযোগ হাতছাড়া না করে ক্যাচ নিয়ে লিটনকে সাজঘরের পথ দেখান অ্যালান। ১১ বল খেলে লিটন নিয়েছেন ৬ রান। দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
লিটনের পর টপঅর্ডারে হতাশ করলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। অ্যাজাজ প্যাটেলের বলে বোল্ড হয়ে যান মুশফিক। একই ওভারে বাঁহাতি এই স্পিনারকে বেরিয়ে এসে খেলতে গিয়ে ইয়র্কার বানিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হন সাকিব। ৮ বলে ১ চারে তিনি করেন ৮। পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২ রান তোলে বাংলাদেশ।
সতীর্থদের আশা-যাওয়ার মিছিলে দায়িত্ব নেন মোহাম্মদ নাঈম। মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন তিনি। নাঈম প্রতিরোধ ভাঙে রান আউটে। ১৫ ওভারে রান আউটের হতাশা নিয়ে ফেরেন তিনি। ৩৫ বলে ২৯ রান করেন নাঈম। নাঈম ফেরার পর শেষ পর্যন্ত আফিফকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদউল্লাহ। ইনিংস শেষে ৪৩ রানে অপরাজিত ছিলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর :
নিউজিল্যান্ড : ১৯.৩ ওভারে ৯৩/১০ (রবীন্দ্র ০, অ্যালান ১২, ল্যাথাম ২১, ইয়ং ৪৬, দি গ্র্যান্ডহোম ০, ব্লান্ডেল ৪, ম্যাকনকি ০, হেনরি ১, অ্যাজাজ ৪,টিকনার ২ ; মেহেদী ৪-০-২১-১, নাসুম ৪-২-১০-৪, সাইফউদ্দিন ৩-০-১৬-১, মুস্তাফিজ ৩.৩-০-১২-৪, সাকিব ৪-০-২৫-০, মাহমুদউল্লাহ ১-০-৭-০)।
বাংলাদেশ : ১৯.১ ওভারে ৯৬/৪ (নাঈম ২৯, লিটন ৬, সাকিব ৮, মুশফিক ০, মাহমুদউল্লাহ ৪৩*, আফিফ ৬*; বেনেট ৩-০-১৭-০, ম্যাকনকি ৩.১-০-৩৪-১, রবীন্দ্র ৪-০-৮-০, দি গ্র্যান্ডহোম ৯-০-১৩-০, অ্যাজাজ ৪-০-৯-২, টিকনার ২-০-)।
ফল : ছয় উইকেটে বাংলাদেশ জয়ী।
সিরিজ : ৩-১ ব্যবধানে জিতল বাংলাদেশ।
সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ আগামী ১০ সেপ্টেম্বর।


