জেলা প্রতিবেদকঃ কিশোরগঞ্জ শহরে পুলিশ অভিযান চালিয়ে একটি বাসা থেকে ৪০ জুয়াড়িকে গ্রেফতার করেছে।
সদর মডেল থানার পুলিশ জানায়, বুধবার রাত ১টার দিকে শহরের আখড়াবাজার এলাকায় মৃত পাপ্পু মিয়ার নির্জন বাসায় জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় জুয়ার সরঞ্জামসহ নগদ ৩ লাখ ৫৬ হাজার ৯৯০ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় জুয়াড়িসহ বিভিন্ন জেলার পেশাদার জুয়াড়িরা এখানে জুয়ার আসর বসাতেন বলে জানা গেছে।
এ ঘটনায় সদর থানার এসআই আব্দুস সাত্তার বাদী হয়ে মামলা করেছেন। কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, কিশোরগঞ্জে ৪০ জুয়াড়িকে বৃহস্পতিবার বিচারিক হাকিম আদালতে তোলা হয়েছে।


