মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি ॥ নীলফামারীর কিশোরীগঞ্জে যমুনেশ্বরী নদী পার হওয়ার সময় নদীর পানিতে ডুবে আকবর আলী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৩ আগষ্ট) সকালের দিকে ঘটনাটি উপজেলার সদর ইউনিয়নের রূপালী কেশবা গ্রামে ঘটে।
কিশোরীগঞ্জ ইউনিয়ন পরিষদের দুই নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম জানান, বুধবার সকালে গরুর ঘাস সংগ্রহের জন্য সাঁতড়িয়ে নদী পার হচ্ছিলেন আকবর আলী।
এসময় নদীর গভীর পানিতে ডুবে গেলে এলাকাবাসী সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাঁকে। তিনি বলেন,‘ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে।’
কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ বজলুর রশিদ বলেন, হাসপাতাল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’


