বিনোদন ডেস্ক : সময়ের এক দাপুটে অভিনেতা ভারত থেকে ভারতের তামিল সিনেমার সুপারস্টার রজনীকান্ত। চলচিত্রের জীবনে পা রেখে দর্শকদের দিয়েছেন অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার । তবে রাজনৈতির গুজন শোনা যাচ্ছিল অনেক আগ থেকেই ।
তাই ধারণা করা হচ্ছিল, নিজের জন্মদিন আসছে ১২ ডিসেম্বরেই নাম লেখাবেন রাজনৈতিতে । সবার ধারণার উত্তরটাও দিলেন তিনি । সাফসাফ জানালেন এ নিয়ে নেই কোন তাড়াহুড়ো । এমনটাই প্রকাশ করেছে ভারতীয় একটি গণমাধ্যম ।
সম্প্রতি ভারতের চেন্নাই এয়ারপোর্টে সাংবাদিকদের মুখোমুখি হন রজনীকান্ত। এ সময় রাজনীতিতে নাম লেখানোর বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে কোনো তাড়া নেই। আমার জন্মদিনের পর আবারো ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করব।’
গত মে মাসে তামিলনাড়ুর ১৫টি জেলার ভক্তদের সঙ্গে দেখা করেন রজনীকান্ত। এ সময় তিনি বলেছিলেন, ‘আরো ১৭ জেলার ভক্তদের সঙ্গে দেখা করব। আমার অনুরাগীরা যেন পরবর্তী যুদ্ধের জন্য প্রস্তুত থাকে।’


