কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে জেলা পুলিশের মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার(৬ আগস্ট) সকালে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে অনুষ্ঠিত কিট প্যারেড পরিদর্শন করেন পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।
কিট প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার জেলা পুলিশে কর্মরত সকল সদস্যকে সরকারি বিভিন্ন মালামাল যথাযথভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের নির্দেশনা প্রদান করেন। এছাড়াও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ যেকোন ধরণের চ্যলেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে কঠোর দিক-নির্দেশনা প্রদান করেন তিনি। আগত সময়ে কেউ যাতে কোনভাবেই জনশৃঙ্খলা, শান্তি ও সম্প্রতি বিনষ্ট করতে না পারে, সে সব বিষয়ে সুনির্দিষ্ট প্রেরণা, প্রেষনা ও নির্দেশনা প্রদান করেন।
কিট প্যারেডে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ইস্রাফিল হাসানসহ জেলা পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।


