কুড়িগ্রামে পুলিশের অভিনয়ে মঞ্চস্থ হলো নাটক ‘অভিশপ্ত আগস্ট’

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে কুড়িগ্রাম পৌর অডিটরিয়াম হলরুমে বুধবার(৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় অতিরিক্ত আইজিপি মো. হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম(বার) এর তথ্য সংকলন ও গবেষণায় এবং পুলিশ পরিদর্শক জাহিদুর রহমানের রচনা ও নির্দেশনায় বাংলাদেশ পুলিশ থিয়েটারের প্রযোজনায় মঞ্চস্থ হলো নাটকের ১২০ তম মঞ্চায়ন। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করা সকল অভিনয় শিল্পীই বাংলাদেশ পুলিশের সদস্য।
নাটকটিতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে স্বপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে। প্রায় ৫ শতাধিক দর্শকবৃন্দ নাটকের শেষ দৃশ্যায়নের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের আমন্ত্রণে নাটকটি উপভোগ করেন জেলা প্রশাসক মোঃ সাইদুল আরীফ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী, পৌর মেয়র মোঃ কাজীউল ইসলাম, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ মোঃ আতাউল হক, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজুল ইসলামকে টুকু, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, সাধারণ সম্পাদক আব্দুল খালেক ফারুক, বীর মুক্তিযোদ্ধা উদয় শংকর চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সভাপতি রবি বোস, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশীদ লাল, এড. আহসান হাবিব নীলু, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক রাশেদুজ্জামান বাবু, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন, কুড়িগ্রাম মহিলা পরিষদের চেয়ারম্যান রওশনারা চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেনসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যগণ এবং তাদের পরিবারবর্গসহ জেলার বিভিন্ন পর্যায়ের সম্মানিত নাগরিকবৃন্দ।