কুমিল্লার বুড়িচংয়ে ট্রাকচাপায় সিএনজি অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে বুড়িচং উপজেলার ময়নামতি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
ময়নামতি হাইওয়ে থানার এসআই খোরশেদ আলম সংবাদমাধ্যমকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে ময়নামতির তুতবাগান এলাকায় মালবোঝাই একটি ট্রাক সিএনজিকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই চারজন যাত্রী ও সিএনজির চালক নিহত হন।


