কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদীর পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
এরা হলো- কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের শফির মেয়ে মরিয়ম (৮) ও সালমা (৭) এবং একই ইউনিয়নের সাইদুল ইসলামের মেয়ে লাবনী (৬)।
শুক্রবার দুপুরে উপজেলার কয়া ইউনিয়নের চরসাদিপুর এলাকার পদ্মা নদীতে গোসল করতে গিয়ে এই ঘটনা ঘটে।
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেক জানান, কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের শফির মেয়ে মরিয়ম ও সালমা তাদের মামার বাড়ি চরসাদিপুর এলকায় যায়। দুপুরে পদ্মা নদীতে গোসল করতে গেলে একজন ডুবে যায়। তাকে উদ্ধার করতে গেলে তার অপর বোনও পানিতে ডুবে যায়। একই সময় সেখানে থাকা ওই এলাকার সাইদুল ইসলামের মেয়ে লাবনীও ডুবে যায়।


