কুড়িগ্রামের রাজিবপুর সীমান্তে ইয়াবা ও প্রেগন্যান্সি টেস্ট টিউবসহ যুবক আটক

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজিবপুর সীমান্তে ইয়াবা ও প্রেগন্যান্সি টেস্ট টিউবসহ শহিদুল ইসলাম(৩২) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। আটক শহিদুল জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার চর গাভেরগ্রাম এলাকার ইসমাইল হোসেনের পুত্র।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার নয়াপাড়া সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৭১ এর ৩ এস সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৯৭ পিচ ইয়াবা, ৯৫টি প্রেগন্যান্সি টেস্ট টিউব ও ১টি মোবাইল ফোনসহ শহিদুল ইসলামকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
এব্যাপারে জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল এসএম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই চোরাকারবারীকে মালামালসহ আটক করে রাজিবপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি