কুড়িগ্রামে অভিযান : ১টি রিভলভারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামে হত্যা, জমি দখল, দলীয় নেতাকর্মীদের মারধর, চাঁদাবাজী, টেন্ডারবাজী ও ছিনতাই সহ এক ডজন মামলার আসামী শাহিনুর রহমান শাহিন ওরফে মার্ডার শাহিন কে ধরতে ত্রিমোহনীর মুক্তা রামের বাসায় অভিযান চালায় কুড়িগ্রাম সদর থানা পুলিশ। এসময় পুলিশ তাল্লাশী করে ৬ রাউন্ড গুলি সহ একটি রিভালবার উদ্ধার করে।পুলিশের উপস্থিতি টেরপেয়ে শাহীন পালিয়ে যায়।
মঙ্গলবার রাত ৮ থেকে ৯টা পর্যন্ত পুলিশ তল্লাশী চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ জানায়, সদর উপজেলার বেলগাছা মুক্তিরাম এলাকর আব্দুর রহিম ড্রাইভারের পুত্র শাহিন ওরফে মার্ডার শাহিন আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠে। গুম, খুন, চাঁদাবাজী, মাদক, টেন্ডারবাজী, ছিনতাই, জমিদখল ও নিজ দলের নেতাকর্মীদের মারধর সহ নানা অপরাধের সাথে জাড়িয়ে পড়ে।
শাহীনের বিরুদ্ধে ১২টি মামলা থাকলেও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্য বেপরোয়া ঘোরাফেরা করতো। অবশেষে তাকে গ্রেফতারে মঙ্গলবার রাতে সদর থানার অফিসার ইনচার্জ মাহ্ফুজার রহমানের নেতৃত্বে একদল পুলিশ তার বাড়ী ঘিরে ফেলে। পুলিশের উপস্থিত টের পেয়ে শাহীন পালিয়ে যেতে সক্ষম হলেও তার বাড়ি তল্লাশী করে একটি রিভালভারসহ ৬ রাউন্ড গুলি উদ্ধার করে। দীর্ঘদিনপর পুলিশের এ অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, জেলা আওয়ামীলীগের প্রভাব শালী নেতার আনুকুল্যে শাহিনুর রহমান ওরফে মার্ডার শাহিন সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ছিলেন। দলীয় সূত্রে জানা যায় নানা অপকর্মের সাথে জাড়িত থাকার প্রামাণ পওয়ায় পরে তাকে কেন্দ্র থেকে বহিস্কার করা হলেও দলীয় কর্মকান্ডে প্রভাবশালী ঐ নেতার সাথে অংশগ্রহন করতেন। প্রভাবশালী ঐ নেতার ক্যাডার বাহীনি হিসেবে ইতিপূর্বে শহর থেকে অস্ত্রসন্ত্রে সাজ্জিত হয়ে রাজারহাট উপজেলা যুবলীগ ও আওয়ামীলীগের সম্মেলন পন্ড করতে হামলা চালায়।