কুড়িগ্রামে ইয়াবা ও মদসহ আটক-৬

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর,ভূরুঙ্গামারী ও রাজিবপুর উপজেলার ৬মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও মদসহ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। জানা যায়,উলিপুর পৌর শহরের পূর্ব বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই এলাকার জহরুল হকের পুত্র মিন্টু কে ৪১পিচ ইয়াবাসহ আটক করে থানা পুলিশ।
গতকাল রাজিবপুর থানা পুলিশের চেকপোস্ট চলাকালে রৌমারী হতে ঢাকা গামী শাকিল পরিবহনে তল্লাশী করে ৫৫০ পিচ ইয়াবাসহ রিপন মিয়া (৩২)কে আটক করে পুলিশ।আটক রিপন যাদুর চর ইউনিয়নের খেওয়ার চর গ্রামের বাছের উদ্দিনের পুত্র।একই সময়ে দুই লিটার চোলাই মদসহ শহিদুল ইসলাম(২৬),খোরশেদ (২৫) ও শফিকুল (৩০) নামের ৩ জনকে আটক করে থানা পুলিশ।
অপরদিকে ভূরূঙ্গামারী উপজেলার জাক্কু মোল্লা নামে এক ইউপি সদস্যকে ১৩পিচ ইয়াবাসহ আটক করে থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।
কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম জানান, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না।জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান চলবে।