কুড়িগ্রামে ৭৩০ পিস ইয়াবাসহ আটক ২

আটক
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদর উপজেলার মধ্যকুমরপুর বাজার এলাকা থেকে ৭৩০ পিস ইয়াবাসহ দুই মমাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। সোমবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে কুড়িগ্রাম থানা পুলিশ।
রোববার (০২ ফেব্রুয়ারি) দিনগত রাতে মধ্যকুমরপুর বাজার এলাকা থেকে তাদের আটক করে র্যাব-১৩। আটকরা হলেন- জেলার ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ ইউনিয়নের অনন্ত চন্দ্র বর্মণের ছেলে বিশ্বনাথ চন্দ্র বর্মণ (২৪) ও সদর উপজেলার চরবড়াইবাড়ি ইউনিয়নের মৃত আজগার আলীর ছেলে রিয়াজুল ইসলাম (২৯)।
রংপুরের র্যাব-১৩ সূত্র জানায়, রোববার দিনগত রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধ্যকুমরপুর বাজার এলাকায় দুই মাদকবিক্রেতাকে ধরতে অভিযান চালানো হয়। এ সময় ৭৩০ পিস ইয়াবাসহ বিশ্বনাথ ও রিয়াজুলকে আটক করা হয়। পরে রাতেই তাদের সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
র্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান, আটকরা ইয়াবাবিক্রেতা। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।