কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম। গতকাল সোমবার জেলা পুলিশের মনিটরিং এ
নাগেশ্বরী থানা পুলিশ মাদক বিরোধী তিনটি পৃথক অভিযানে ৫৬০ পিচ ইয়াবাসহ ৪ জন ও (০৬) ছয় বোতল ফেনসিডিল সহ ২ জন , রাজারহাট থানা পুলিশের হাতে(০৩) তিন বোতল ফেনসিডিল ও ১টি বাজাজ পালসার ১৫০ সিসি মোটর সাইকেল সহ আটক দুই জন,ওয়ারেন্ট মাদক আসামী এক জন এবং ফুলবাড়ি থানা পুলিশের অভিযানে জিআর মাদক মামলার পলাতক দুই আসামী গ্রেফতারসহ পৃথক মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেনসিডিল আটক করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১১ টার দিকে নাগেশ্বরী হেলিপ্যাড এলাকায় আমিনুর ইসলাম (২৫) পিতা আবুল হোসেন গ্রাম ফেলানিরমোড় কে ৪৫০ পিচ ইয়াবাসহ আটক করে থানা পুলিশ।সেদিনই রাতে এক গোপন তথ্যের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশের টিম পৃথক দুটি অভিযান পরিচালনা করে হিরারকুঠি এলাকা থেকে আখেরুজ্জামান(২০), জাকারিয়া (২২), সোহেল রানা (১৫)সহ ৩ জনকে ১১০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। থানার অপর একটি টিম রাত ১১.১৫ মিনিটের দিকে নাগেশ্বরী গাগলা বাজার এলাকা থেকে ৬বোতল ফেনসিডিলসহ বাধন(২০) ও আপেল(২৬)কে আটক করা হয়।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ রওশন কবীর বলেন,আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এদিকে রাজারহাট থানা পুলিশ এক গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে ছিনাই সেলিমনগর টু রাজারহাট রাস্তায় একটি বাজাজ পালসার বাইক ১৫০ সিসি থামিয়ে তল্লাশীতে আজীজ ও বাইক চালক ফরকেরহাট নিবাসী শাহীনকে তিন বোতল ফেন্সিডিলসহ আটক করে।
রাজারহাট থানা অফিসার ইনচার্জ কৃষ্ণ কুমার সরকার জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরন করা হয়েছে।মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ছিনাই ইউনিয়ন মেম্বার খালিদকে গ্রেফতার করা হয়েছে বলে জানান তিনি।
অপরদিকে ফুলবাড়ি থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার হলেও মাদকবহনকারী পালিয়ে যেতে সক্ষম হয়। ওয়ারেন্ট তামিল অভিযানে আটক হয়েছে মাদক ও জিআর মামলার ওয়ারেন্ট আসামী এনামুল হক ও সবুর।
ফুলবাড়ি থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ৪০ বোতল ফেনসিডিল( জব্দ)আটক ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


