কেশবপুরে ইউপি সরকারী গাছ কেটে দিতে টাকা নিয়েছি

মেহেদী হাসান,কেশবপুর (যশোর) থেকে : যশোরের কেশবপুর উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের মেম্বর শ্যামল কান্তি ও সাতবাড়িয়া ভূমি অফিস সহায়ক বায়েজিদ হোসেনের বিরুদ্ধে সরকারী রাস্তার গাছ আত্মসাৎ করার ষড়যন্ত্রের অভিযোগ পাওয়া গেছে সরেজমিন ও এলাকাবাসীসুত্রে জানা গেছে, উপজেলার ত্রিমোহীনি ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের ইব্রাহিম মোল্লার পুত্র মোহাম্মদ আলী মোল্লা গং সরাবপুর-শ্রীরামপুর রোডের পাশে আনুমানিক ১৪ বছর আগে  একটি শিশু গাছ রোপন করেছিলেন। বর্তমানে গাছটি সরকারী রেকর্ড ভুক্ত রাস্তার উপর চলে আসছে। যার ফলে গাছটি এখন সরকারের অধীনে চলে গেছে। সরকারের কোন অনুমোদন না নিয়ে তারা গাছটি বিক্রয় করার উদ্দেশ্যে দুজন বাপারির কাছ থেকে টাকা নেয় । ব্যাপারিরা সরকারী গাছ বুঝতে পেরে টাকা ফেরৎ নেয় । এরপর খবর পেয়ে সতবাড়িয়া ৯ নং ইউপি সদস্য শ্যামল কান্তি ও সাতবাড়িয়া ভূমি অফিস সহায়ক বায়েজিদ হোসেন ঘটনাস্থলে গিয়ে ১০ হাজার টাকা দাবি করে বলে আমাদের কে টাকা দিলে আমরা গাছটি মারার ব্যবস্থা করে দিব এবং বিক্রয়ের ব্যবস্থা ও করে দিব । দরকষাকষির একপর্যায়ে মোহাম্মদ আলী গং ৫ হাজার টাকায় রফাদফা করে বলে জানায়। পরে গাছটি বায়েজিদ তার চাচাতো ভাই কাঠ ব্যবসায়ী বিল্লাল হোসেনের কাছে ৪২ হাজার টাকায় বিক্রি করে দেয়। ইতিমধ্যে বিল্লালের কাছ থেকে ১০ হাজার টাকা বায়না ও নিয়েছে মোহাম্মদ আলী বলে সুত্র জানায়। এলাকাবাসী তৌহিদুল ইসলাম জানান, গাছটি সরকারী রাস্তার উপর চলে আসছে । মোহম্মদ আলী গং রা সরকারের পক্ষ থেকে কোন লিখিত অনুমতি না নিয়েই বায়েজিদ কে উৎকোচের বিনিময়ে গাছটি মেরে বিক্রি করার পায়তারা করছে। সতবাড়িয়া ভূমি অফিসের অফিস সহায়ক বায়েজিদ হোসেন বলেন, আমি ঘটনাস্থলে গিয়েছিলাম তবে গাছ মারতে বা বিক্রি করতে বলিনি। টাকা লেনদেনের বিষয়ে জানতে চাইলে তিনি কাচুমাচু হয়ে বলেন আমি মুক্তিযোদ্ধার সন্তান । আমি কোন টাকা গ্রহন করিনি । আমার স্যার বিষ্ণুপদ মল্লিক ও মেম্বর শ্যামল কান্তি সব জানেন আপনারা তাদের সাথে কথা বলেন। আমি কিছু খাইনি বা ছুইনি । আমি শুধু মাধ্যম মাত্র ? সাতবাড়িয়া ৯ নং ওয়ার্ডের মেম্বর শ্যামল কান্তি জানান, আমি ২০ হাজার টাকা খেয়েছি । আপনারা যত পারেন লেখেন । আমার কোন সমস্যা না । এবিষয়ে সাতবাড়িয়া সহকারী কর্মকর্তা (ভূমি) বিষ্ণুদপ মল্লিক বলেন, গাছ মারার ও টাকা লেনদেনের বিষয়ে আমি কিছু জানি না । এাব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন আলী বলেন, গাছ যেই লাগিয়ে থাকুক সরকারী রাস্তার উপরে চলে আসলে সেই গাছ মারা আইনত অপরাধ । ডিসি স্যারের অনুমতি নিয়ে নিলামের মাধ্যমে গাছটি মারা যাবে।