কে মিমির লাইফলাইন!

বিনোদন ডেস্কঃ আবারো কি প্রেমে পড়েছেন টলিউডের অভিনেত্রী মিমি চক্রবর্তী নাকি অন্য এবার জানতে পারবে তার ভক্তরা। ভারতের গত জাতীয় নির্বাচনে জয় লাভ করে তিনি এখন অভিনেত্রীর পাশাপাশি এমপি। অভিনয় আর রাজনৈতি একেই সঙ্গে সামলাতে হচ্ছে মিমি কে। কিন্তু ঘরে ফিরে তার অবসর সময় কাটে প্রিয়জনদের সাথে। তিনি গতকাল তার সেই প্রিয়জনের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সেই ছবি দেখতে ভিড় জমে অনলাইন প্রেমীদের।

নিজের প্রিয়জনের সেই ছবিগুলি পোস্ট করে তৃণমূলের এই সাংসদ লিখেছেন, ‘টু মাই লাইফলাইনস’। সেই সব ছবিতে মিমিকে দেখা যাচ্ছে, তাঁর প্রিয়জনকে আদর করতে।

গতকাল, ছিল ইন্টারন্যাশনাল ডগ ডে। সেই উপলক্ষেই নিজের পোষ্যদের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন মিমি। আর সেই ছবিই এখন নেটদুনিয়ায় ভাইরাল।