ক্রাইম পেট্রোল বিডির সহযোগিতায় মানিকগঞ্জে র‍্যাব-৪ হাতে এক মাদক ব্যবসায়ী আটক 

জাহাঙ্গীর আলম,মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: মানিকগঞ্জ জেলার অন্তরগত কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর বেপারী পাড়া ভুট্টা খেতের ভেতর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৫:২৫ মিনিটে   মোঃ দবীর(৩৫) নামে এক মাদক ব্যাবসায়ী মাদকদ্রব্য লেনদেনের সময় মাদকদ্রব্যসহ  র‍্যাব-৪ এর সার্জেন্ট মোঃ দেলোয়ার হোসেন এবং সিপাহী মোঃ আবুল কাসেম এর নেতৃত্বে অভিযান চালিয়ে র‍্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন।
দবির নামের ওই মাদক ব্যবসায়ী মানিকগঞ্জ সদর থানার কৃষ্ণপুর ইউনিয়নের রাজিবপুর গ্রামের মোঃ দেলোয়ার হোসেন (দুলু) এর পুত্র।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে দবির  বেশ কিছুদিন যাবৎ মাদকদ্রব্য ব্যাবসার সাথে জড়িত থাকার কথা শিকার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দবির একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার কারণে এলাকার যুব সমাজ দিনদিন ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। তারা দবিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এছাড়াও তাদের এলাকা মাদক মুক্ত করার জন্য (ক্রাইম পেট্রোল বিডির) কাছে সহযোগিতার দাবি জানান।