ক্রাইম পেট্রোল বিডি ডেস্কঃ রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলীকে হত্যার দায়ে নব্য জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানাসহ সাত জঙ্গির ফাঁসির রায় দিয়েছে আদালত।
রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশচন্দ্র সরকার রোববার আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
তবে নব্য জেএমবির আরেক নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধীসহ এ মামলার অপর ছয় আসামিকে আদালত খালাস দিয়েছে।
কাউনিয়া উপজেলার মধুপুর ইউনিয়নের চৈতার মোড়ে মাজার শরীফের খাদেম রহমত আলীকে (৬০) ২০১৫ সালের ১০ নভেম্বর রাতে বাড়ি ফেরার সময় এলোপাতাড়ি কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ মামলায় পুলিশ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়ার পর গত ১৬ বছরের অগাস্ট অভিযোগ গঠনের মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু করেন বিচারক নরেশ চন্দ্র সরকার।
বিস্তারিত আসছে


