খানসামায়  আগুনে পুড়ে  নিঃস্ব হল দিনমজুর

তফিজ উদ্দিন আহমেদ ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় আগুনে দিনমজুর পরিবারের ৩টি ঘর, ১ টি গরু ও মুরগিসহ কাপড়-চোপড়, আসবাবপত্র পুড়ে ছাই।
উপজেলার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের ডাক্তারপাড়ার মৃত আক্তার আলীর ছেলে মো. ফারুক হোসেনের বাড়ীতে মঙ্গলবার (২২ আগস্ট) মধ্যরাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী ফারুক বলেন, ‘আমি নিঃস্ব হয়ে গেছি। যা ছিল সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি দিন এনে দিন খাই। এখন যে কি হবে? আল্লাহই ভাল জানে। আগুন আমাদের সর্বনাশ করে ফেলেছে।’
সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম তুহিন বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়ে দেখি তার কিছুই নেই। আগুন তাকে নিঃস্ব করে দিয়েছে। আগুনে অন্তত তার ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি তাকে সাধ্যমত সহায়তা করেছি।’
খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সায়েম বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রওনা দেই। কিন্তু আমরা যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে।